November 20, 2007

এবার জগদ্ধাত্রী পূজায় চন্দননগর




চন্দননগর আমাদের পশ্চিম বঙ্গের অভ্যন্তরীণ হুগলী জেলার একটি শহর যা এককালে ফঁরাসিদের কলোনী ছিল (তাই এর অপর নাম ছিল ফঁরাসডাঙ্গা)। ভারত স্বাধীন হবার পর ফঁরাসি অধিকর্তারা জনমত নিয়ে ১৯৫১ এ চন্দননগর তুলে দেন ভারত সরকারের হাতে। ২রা অক্টোবর ১৯৫৫ এ চন্দননগরকে পশ্চিমবঙ্গের অন্তর্গত করা হয়।

গত রোববার চন্দননগরের জগদ্ধাত্রী পূজা দেখতে গিয়েছিলাম। এখানকার জগদ্ধাত্রী পূজা খুবই বিখ্যাত। লোকে বলে এই পূজা ১৭৫০ নাগাদ থেকে এখানে হয়ে আসছে যদিও সঠিক তারিখ নিয়ে কিছু বিতর্ক আছে। কার্তিক মাসের এই পূজায় দেবী দূর্গার জগন্মাতা রূপের পূজা করা হয়। বিশাল মূর্তি - সিংহে অধিষ্ঠিত দেবী, তার নিচে শায়িত একটি হাতি। অপূর্ব সুন্দর ডাকের সাজ, আর বিখ্যাত ইলেক্ট্রিক লাইটিং সব মিলিয়ে অত্যন্ত জাকজমকের সাথে পালিত হয় এই পূজা।

তারই কিছু ছবি এখানে তুলে ধরলামঃ



















আরো কিছু ছবি দেখতে পাবেন এইখানে

October 22, 2007

শুভ বিজয়া

সকলের জন্য রইল শুভ বিজয়ার প্রীতি ও সুভেচ্ছা, ভাল থাকুন সবাই।

October 3, 2007

লঙ্কা কাহিনী

শুনলাম নাকি ঘুরতে যাচ্ছেন লঙ্কা?
এলটিটিইর নাই কি কোনো শঙ্কা?
জাফনা তো নয়, যাচ্ছি মোরা ক্যান্ডি
সাথে আছে 'লোন্‌লি প্ল্যানেট' হ্যান্ডি!
ক্যান্ডিতে কি দেখার আছে, ক'ন তো?
--সোনা দিয়ে মুড়ে রাখা বুদ্ধদেবের দন্ত!

------------------০-----------------

September 16, 2007

নিজের গুণ...

অপর্ণা অদ্য
লিখেছেন পদ্য
সেই লেখা নিজে পড়ে
ভাবেন - অনবদ্য!

:D

September 15, 2007

এই আমি কবি

আজ আমার মধ্যে কবি কবি ভাব দেখা দিয়েছে। তাই পরন্ত বেলার সূর্যের দিকে তাকিয়ে, অনেকক্ষণ পেনের নিব চিবিয়ে, অবশেষে একটা দী্র্ঘশ্বাস ফেলে সাদা পাতায় লিখেই ফেললামঃ-
পান্তা ভাত আর পুঁটি,
ঝোলা গূড় আর রুটি,
শুঁটকি মাছের ঝাল,
খাইয়া হইল কাল।

তিল তিল করে তিলোত্তমা না হোক, তাল হলেও খারাপ হবে না...

August 19, 2007

পড়ুনঃ গ্লোবাল ভয়সেস বাংলা

গ্লোবাল ভয়সেস বাংলা। পৃথিবী কথা বলছে, আপনি শুনছেন তো?

আসুন, পড়ুন, দেখুন পৃথিবীর অন্য দেশের মানুষরা তাদের ব্লগে কি নিয়ে আলোচনা করছেন। আপনাদের মতামত জানান, ও যোগ দিন এক আন্তর্জাতিক কথোপকথনে।

July 18, 2007