Showing posts with label বাংলা উইকি. Show all posts
Showing posts with label বাংলা উইকি. Show all posts

November 2, 2006

বাংলা উইকিপিডিয়াতে লিখুন

উইকিপিডিয়ার কথা নিশ্চয় সবাই জানেন। এটি একটি অনলাইন ওপেন সোর্স এন্সাইক্লোপেডিয়া।

সাম্প্রতিককালে বাংলা উইকিপিডিয়া ১০,০০০ আর্টিক্‌ল পেরিয়ে এখন ১২,০০০ এর ওপরে পৌছে গেছে। উইকিপিডিয়ার সৃষ্টিকর্তা জিমি ওয়েলস কিছুদিন আগে ভারতে এসে জানিয়েছিলান যে বাংলা উইকি খুব দ্রুত এগিয়ে চলেছে। প্রশাসক রাগিবের পরিসংখ্যান অনুযায়ি নিবন্ধের সংখ্যা মেপে বাংলা উইকিপিডিয়া এখন সেরা ৫০-এ। কিন্তু আরো অনেক কাজ বাকি এবং তার জন্য চাই আরো ভলান্টিয়ার যারা এই প্রজেক্টে অংশগ্রহন করতে পারবেন।

বেশ কিছু বাংলা ব্লগারদের আমি ইমেইল মাধ্যমে প্রশ্ন করেছিলাম যে তারা বাংলা উইকিপিডিয়া সম্বন্ধে জানেন কিনা বা সেটা ব্যবহার করেন কিনা। দেখলাম অনেকেই এখনো বাংলা ভার্সানটার কথা জানেন না বা জানলেও ব্যবহার করেন না। অবশ্য সোহাগ ভূইঁয়া জানান যে বাংলাদেশে নানান জায়গায় ক্যাম্প করে উইকি সম্পর্কে জানানো ও বোঝানো হচ্ছে ও লেখার জন্য ভলান্টিয়ার খোজার কাজ চলছে। এটা খুবই আশাজনক। পশ্চিমবঙ্গেও চাই এরকম এক উদ্যোগ।

আসুন, সবাই মিলে বাংলা উইকিপিডিয়াকে এক সার্থকতর প্রয়াস গড়ে তুলতে সাহায্য করি।