Showing posts with label আবার খাবার. Show all posts
Showing posts with label আবার খাবার. Show all posts

March 16, 2007

এখন কলকাতাবাসীর মুখে একটাই কথা - 'আই আ্যাম লাভিং ইট'

অবশেষে বিগ ম্যাক এল কলকাতায়। পার্ক স্ট্রিটের একদা নামি রেস্টুরেন্ট ব্লু ফক্স বন্ধ হয়ে পরে ছিল অনেক দিনই। সেই জায়গায় গত সপ্তাহে খুলল ম্যাকডনাল্ড'স ফ্যামিলি রেস্তরাঁ। আর দেখতে না দেখতেই ভিড়। ম্যাক বার্গার খাবার জন্য রেস্তরাঁর বাইরে পরে গেল লম্বা লাইন।

ব্লু ফক্স, তার কন্টিনেন্টাল মেনু ও লাইভ jazz মিউজিকের ঐতিহ্য নিয়ে চিরকালের জন্য হারিয়ে গেল স্মৃতির পাতায়।